০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

পরিক্ষা হলের সামনে অপেক্ষমান অভিভাবকদের শুভেচ্ছা উপহার বিতরন

চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে উপহার বিতরন করেছে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।রবিবার (২০ আগস্ট) সকাল ১০ থেকে জেলা সদরের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র প্রাঙ্গনে এসব উপহার বিতরন করা হয়।

গত ১৭ আগস্ট সারাদেশে শুরু হয় উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষা। এতে বরগুনা সদর উপজেলায় বরগুনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও দারুল উলুম নেছারিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রে পরিক্ষা দিচ্ছে পরিক্ষার্থীরা।

পরিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা টানা তিন ঘন্টা ধরে উৎকন্ঠা নিয়ে পরিক্ষার কেন্দ্রের সামনে অপেক্ষা করে৷ রোদ-গরমে তারা মাঝে মাঝে অসুস্থও হয়ে পরে। তাই তাদের জন্য স্ন্যাকস, টিস্যু ও পানির একটি উপহার প্যাকেজ বিতরন করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আবদুর রহমান নামে এক অভিভাবক বলেন, পরিক্ষা নিয়ে ছেলে মেয়েরা যেমন টেনশনে থাকে আমরা বাবা- মায়েরাও তেমনি উৎকন্ঠায় থাকি। কেন্দ্রগুলোর সামনে তেমন খাবারের ব্যবস্থা নেই। রোদ গরমেও কষ্ট। এসব দেখে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অভিভাবকদের মাঝে কিছু স্ন্যাকস, টিস্যু ও বিশুদ্ধ খাবার পানি উপহার দিয়েছে। এটা প্রশংসনীয়। অভিভাবকদের নিয়ে ভাবায় তাদেরকে ধন্যবাদ।

এ ব্যাপারে বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি বলেন, অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার হলে এগিয়ে দিয়ে কেন্দ্রের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আমরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অভিভাবকদের দুর্দশার কথা ভেবে এই কর্মসূচীর আয়োজন করেছি।

বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুরাদ হোসাইন বলেন, আমরা যখন পরিক্ষা দিয়েছি তখন আমার অভিভাবকরাও আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা হলের সামনে বসে থাকত। এটা যে কতটা কষ্টের তা আমরা বুঝি৷ তাই অভিভাবকদের কষ্ট লাঘবে আমাদের এই প্রচেষ্টা।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

পরিক্ষা হলের সামনে অপেক্ষমান অভিভাবকদের শুভেচ্ছা উপহার বিতরন

প্রকাশিত : ০৩:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩