০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যাহার এর দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক মো. রবিউল হোসেন ও ব্যবসায়ী ওসমান চিশতী প্রমুখ বক্তব্য রাখেন

নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম হেলাল,সাবেক মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: হারুন মিয়া উপস্থিত
ছিলেন।

বক্তারা বলেন,মাটিরাঙ্গা উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যা আর অব্যস্থাপনায় জর্জরিত। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামের অনেক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। শয্যা সংকট, ডাক্তারদের অবহেলাসহ নানা কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা পদে পদে হয়রানির শিকার তাই হাসপাতালটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ১০ শয্যায় দাবি করে বক্তারা ১০ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং
আগামী সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে হাসপাতাল ঘেরাও কর্মসূচিসহ নানা কর্মসূচি দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রত্যাহার এর দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩