১০:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

শ্রীপুরের বনের গহীনে মিললো যুবকের রক্তাক্ত মরদেহ!

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার গোসিংগা হায়াতখারচালা গ্রামেন গহীন জঙ্গলে এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে ।

রোববার ( ২০ আগস্ট ) বেলা সারে ১১ টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বিজনেস বাংলাদেশকে জানান, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, আজ সকালে স্থানীয় কিছু কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম আজকের বিজনেস বাংলাদেশকে ঘটনার বিষয়ে বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে ।

কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

শ্রীপুরের বনের গহীনে মিললো যুবকের রক্তাক্ত মরদেহ!

প্রকাশিত : ০৪:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩