০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

কালীগঞ্জে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এবং দন্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় এ জরিমান করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় গাজীপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মাজেদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ অন্যান্য পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

কালীগঞ্জে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত : ০৪:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩