সাতক্ষীরায় ট্রাকচাপায় ওহি সুলতানা(৭) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা হাফিজা খাতুন গুরুতর আহত হয়েছে। নিহত শিশু সদর উপজেলার আলিপুর তালবাড়িয়া গ্রামের মিতুল গাজীর কন্যা।
সোমবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-ভোমরা সড়কের আলিপুর মাহমুদপুর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা দীর্ঘসময় সড়ক অবরোধ করে ও ঘাতক ট্রাকটি ভাংচুর করে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে ভ্যানযোগে সপরিবারে ভোমরা বন্দর অভিমুখে যাচ্ছিলো শিশুটি। এসময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-৭৪৮৫) ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ওহি সুলতানা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/একে




















