০৫:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ১১৩ জনের নাম সহ আসামী ৭১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে। এতে দলটির ১১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মধ্য রাতে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে ওই মামলা করেন।
মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, আজহারুর ইসলাম মান্নান, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, যুবদল নেতা শহীদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, কাজী নজরুল ইসলাম টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাদাত সায়েম, আফজাল কবির সহ ১১৩ জনের নাম রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

সোনারগাঁয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ১১৩ জনের নাম সহ আসামী ৭১৩

প্রকাশিত : ০৬:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩