১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

বেলাবতে আন্তঃজেলা ডাকাত সর্দার আমির হোসেন গ্রেফতার

নরসিংদীর বেলাবতে আন্তঃজেলা ডাকাত সর্দার আমির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।২১ আগস্ট সোমবার রাত ১০.৩০ ঘটিকায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।

গ্রেফতারকৃত আসামী আমির হোসেন চরবাঘবের ঝালকান্দা সর্দার বাড়ি হযরত আলীর ছেলে।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী আমির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানাসহ ১৮ টির অধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন,সোমবার রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হতে পারি।পরে বেলাব থানার এসআই নুরুল ইসলাম এর নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামি দীর্ঘ দিন দেশে ও বিদেশে থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।আসামী আমির হোসেনকে গ্রেফতারি পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতর প্রেরণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

সাবেক এমপি রমেশ চন্দ্র সেন মারা গেছেন

বেলাবতে আন্তঃজেলা ডাকাত সর্দার আমির হোসেন গ্রেফতার

প্রকাশিত : ০৩:০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩