০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ঝিনাইদহের বিজিবির অভিযানে ১৭ টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রাম থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম। যার বাজার দর প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা।

তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তার পিছু নেয়। এসময় ওই মটর সাইকেল আরোহীর কোমরে জোরে টান দিলে কোমরে থাকা স্বর্ণের বেল্টটি খুলে চলে আসে। তবে মটর সাইকেল আরোহী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

ঝিনাইদহের বিজিবির অভিযানে ১৭ টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত : ০২:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩