০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ময়লার গাড়ী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা

বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয়।

পরিচ্ছন্নতা কর্মীরা বলেন, সামান্য বেতনের আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূল্যর বাজারে আমরা কিভাবে চলবো। বেতন না দেওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সুইপার ইউনিয়নের সহ-সভাপতি নুজরুল ইসলাম, সদস্য গণেশ মন্ডল, তরিকুল ইসলামসহ পরিচ্ছন্নতা কর্মীরা।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

ময়লার গাড়ী নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা

প্রকাশিত : ০৩:০০:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩