০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত, রেল যোগাযোগ বন্ধ

যশোরের সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান। তিনি জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোর থেকে যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা রয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য খুলনা থেকে উদ্ধারকারী যান আসছে। লাইনচ্যূত ট্যাংকার উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

যশোরে তেলবাহী ট্যাংকার লাইনচ্যূত, রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত : ১২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩