০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদা আদায়কালে গ্রেফতার-১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে জোড় পূর্বক ভয়-ভীতি প্রদর্শণ করে যাত্রাবাহী বাসে চাঁদা আদায়কালে মো: রফিকুল ইসলাম নিরব (২০) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাঁচপুর ব্রীজের পূর্ব ঢালে যাত্রীসেবা পরিবহন ও মেঘনা ডিলাক্স পরিবহন হতে তাকে গ্রেফতার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অজ্ঞাতনামা ৩/৪ সহযোগী চাঁদাবাজ দৌড়ে পালিয়ে যায়।
চাঁদাবাজের দেহ তল্লাশী করে চাঁদা উত্তোলনের রশিদ ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজ মো: রফিকুল ইসলাম নিরব সোনারগাঁও উপজেলার বেহাকৈর এলাকার মো: লিখন মোল্লার ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আরিফ রেজা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাসে চাঁদাবাজী কালে হাতে-নাতে চাঁদাবাজ রফিকুল ইসলাম নিরবকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চাঁদা উত্তোলনের রশিদ ও নগদ ৯০০ টাকা উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল হক জানান, একটি চাঁবাজ চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিভিন্ন যাত্রীবাহী পরিবহনে চাঁদাবাজী করে আসছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে একজন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদা আদায়কালে গ্রেফতার-১

প্রকাশিত : ০৭:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩