০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

আতপ চালে অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ ভারতের

সম্প্রতি পিঁয়াজ রফতানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। এবার আতপ চালের ওপর অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করল ভারত।

দেশটির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার এই নির্দেশনা জারি করেছে।

ভারত বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ। আন্তর্জাতিক বাজারে মোট চালের যোগানের ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে চালের উৎপাদন কম হওয়ায় গত মাসে বাসমতি ব্যতীত সব ধরনের সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, আভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের নিষেধাজ্ঞার পর থেকেই বাড়তে শুরু করেছে চালের দাম। বর্তমানে আন্তর্জাতিক বাজারে যে দামে চাল বিক্রি হচ্ছে, তা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।

সেদ্ধ চাল রফতানিতে নিষেধাজ্ঞার পর আতপ চালের রফতানি বৃদ্ধি পাচ্ছিল। তাতে লাগাম টানতেই এই অতিরিক্ত রফতানি শুল্ক আরোপ করা হয়েছে বলে মনে করছেন ভারতীয় রফতানিকারকরা।

২০২২ সালে ৭৪ লাখ টন আতপ চাল রফতানি করে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস, রয়টার্স

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

আতপ চালে অতিরিক্ত ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ ভারতের

প্রকাশিত : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩