০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের : সিইসি

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য যুক্তরাজ্য তাগিদ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়েছে। আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক, গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহারসহ বেশকিছু বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এর আগে, বেলা ১১ টার দিকে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের : সিইসি

প্রকাশিত : ০১:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩