১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

৪ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

৪ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।রোববার (২৭ আগস্ট) রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে আগামী ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম-২০২৩ এবং দি ল্যান্ডওয়ার্দিনেস সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন সেনাবাহিনী প্রধান।

এ সিম্পোজিয়ামের লক্ষ্য মূলত বন্ধুভাবাপন্ন দেশগুলোর স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা। সেই সাথে পেশাদারি সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৈঠকে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন তিনি।

সেনাপ্রধান সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া ত্যাগ করবেন। ৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

৪ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

প্রকাশিত : ১০:২৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩