নোয়াখালীর সোনাইমুড়ীতে বেসিক ব্যাংকের ১২ শত কোটি টাকা আত্মসাৎকারী ও অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রামপুরা থানার ২০১৫ সালের অস্ত্র আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার মো. আনোয়ার হোসেন বাবু উপজেলার ওয়াছেকপুর গ্রামের ডা.মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে এবং বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সোনাইমুড়ী থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত আসামি বিডি সফটেক্সের কথিত চেয়ারম্যান সে বেসিক ব্যাংকের ১২শত কোটি টাকা আত্মসাৎকারী ও ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ওসি আরও বলেন, ২০১৫ সালে বিডি সফটেক্সের চেয়ারম্যান বাবু বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২ শতক কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সে জামিনে এসে গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয়।
বিজনেস বাংলাদেশ/একে





















