০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সম্মেলন শেষে ২৭ আগস্ট (রোববার) সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রকাশিত : ১০:১৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩