০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু ৫ জুন

ঈদে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতে লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) আগামী ১৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর ব্যবস্থা করেছে। আগামীকাল ৫ জুন থেকে এই স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সোমবার মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে বিআরটিসির কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিসির এবারের ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে ৯০৪টি বাস। জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের টিকিট বিক্রি শুরু ৫ জুন

প্রকাশিত : ০২:০০:২২ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮