০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

রমনায় গাছের ডাল মাথায় পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর রমনা পার্কে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ফারুক হোসেন (৪৫) নামে এক মাছ বিক্রেতা মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ফারুককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারুক হেসেনের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার হাছানপুর গ্রামে।

নিহত ব্যক্তির নাতি হযরত আলী জানায়, তারা রমনার মধুবাগের ৩ নম্বর গলিতে থাকে। কারওয়ান বাজার এলাকায় মাছের ব্যবসা করতেন ফারুক। গরমের কারণে সকাল ১০টার দিকে রমনা পার্কে যায় তারা। দুপুরের দিকে কয়েকজন ছেলে জাম গাছে উঠে জাম পাড়ে। হঠাৎ একটি ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে নানা ফারুক হোসেন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

রমনায় গাছের ডাল মাথায় পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮