১১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে বাস চাপায় নারী নিহত

রাজধানীর পল্টনে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে পল্টন প্রেসক্লাবের সামনে এ দুঘর্টনা ঘটে।

তাৎক্ষনিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া।

তিনি জানান, সকাল সোয়া ১০টার দিকে প্রেসক্লাবের সামনে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ওই নারীর লাশ ঢামেকের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

রাজধানীতে বাস চাপায় নারী নিহত

প্রকাশিত : ১২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮