১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • 226

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সেবন ও বিক্রির অভিযোগে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

সুমন কান্তি চৌধুরী আরো জানান, আটককৃতদের কাছ থেকে ১ হাজার ৬৪০ পিস ইয়াবা, ১৭৫ গ্রাম ৪০০ পুরিয়া হেরোইন, ৫৯৫ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৩

প্রকাশিত : ০৩:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮