০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের আনন্দ মার্কেটে আগুনে পুড়ে ৬টি দোকান ছাই গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল সোয়া ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হারিছ চৌধুরী বাজারের আনন্দ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ৬টি দোকান পুড়ে যায়।

গোপাল ফার্মেসীর মালিক লিমন দাস জানান, রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরুর ফোন পেয়ে বাড়ি থেকে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাকী হিসাবের খাতা, ওষুধ কোম্পানির হিসাব নিকাশের সবকিছু পুড়ে গেছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ৪টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তিনি আরো বলেন, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

প্রকাশিত : ০১:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪