০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের বড় জয়

ছবি- সংগৃহীত

অলিম্পিকের চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে ফুটবল মাঠে লড়াই করছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফুটবলের বাইরেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চলমান কোপা আমেরিকা ফুটসালে আর্জেন্টিনাকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তবে গোল পাচ্ছিল না কেউই। প্রথম গোলের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে দুই দলকে। মার্লোন অলিভিয়েরা গোলে লিড নেয় ব্রাজিল। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

বুরুত্তুর গোলে ঠান্ডা মাথায় ম্যাচে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। ১-১ গোলে সমতায় থেকে বিরতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের গতি আরও বাড়ায় ব্রাজিল। অল্প সময়ের মধ্যেই আরও দুইটি গোলের দেখা পেয়ে যায় তারা। ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে নেন ফিলিপে এবং দলকে ৩-১ গোলে এগিয়ে নেন লুকাস ফ্লোরেস।

এরপর ম্যাচের ফেরার জন্য আর্জেন্টিনা বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও সেগুলো প্রতিহত করে দেন ব্রাজিলের গোলরক্ষক। উল্টো ম্যাচের শেষদিকে আরও একটি গোল হজম করে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের পক্ষে দিয়েগো জুফফো গোল করলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের বড় জয়

প্রকাশিত : ০৩:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪