জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার।
গতকাল বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় ইইডির প্রধান কার্যালয় ও ঢাকা মেট্রোর কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। ইইডির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত সোমবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।
এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর ইইডির প্রধান প্রকৌশলী পদে (চলতি দায়িত্ব) নিয়োগ পান তিনি।
প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদারকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সকল প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার পাল প্রধান প্রকৌশলীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




















