০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা গ্রেফতার

কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ দুপুরে মিরপুর-১৪ এর ভাষানটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আইসিটি আইনের মামলায় রাশেদ খানকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার-ডিসি মাসুদুর রহমান।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানান, মিরপুর-১৪ নম্বরের ভাষানটেক বাজার এলাকার মজুমদার রোডের ১২ নম্বর বাসা থেকে রাশেদ খাঁনসহ তিনজনকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। অন্য দুজন হলেন- মাহফুজ খান ও সুমন কবীর। তারাও পরিষদের যুগ্ম আহ্বায়ক।

ট্যাগ :

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্সের কোচ দেশম

কোটা সংরক্ষণ আন্দোলনের নেতা গ্রেফতার

প্রকাশিত : ০৩:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮