০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিমানের মহাব্যবস্থাপক হাসান চৌধুরী আর নেই

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (অব.) হাসান আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, দুই ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসান আহমেদ চৌধুরী সুনামগঞ্জ নিবাসী এম এস চৌধুরী ও রওশন সিদ্দিক চৌধুরীর বড় সন্তান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

হাসান আহমেদ চৌধুরী বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৯০ সালে অপারেশন্স ইনস্ট্রাক্টর হিসেবে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) যোগদান করেন।

বিমানে সুদীর্ঘ ২৭ বছর চাকরি জীবনে তিনি অধ্যক্ষ বিএটিসি, মহাব্যবস্থাপক প্রশাসন ও মহাব্যবস্থাপক সিএমআইএস হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিমানের মহাব্যবস্থাপক হাসান চৌধুরী আর নেই

প্রকাশিত : ০৯:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮