১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ভারত থেকে এলো ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

ভারত থেকে আমদানি করা প্রথম চালানের এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

রোববার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায়।

কাগজপত্র যাচাই-বাছাই শেষে চালানটি সিরাজগঞ্জে পৌঁছবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।

দর্শনা রেল বন্দর সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ভারত থেকে দর্শনা রেলপথের মাধ্যমে দেশে এসে পৌঁছে রোববার বিকেল সোয়া ৫টায়। মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আনা হয়েছে। চালান নিয়ে ট্রেন রাতেই সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশে ছেড়ে যাবে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, টিসিবির আমদানি করা প্রথম চালানের পেঁয়াজ বুঝে পাওয়া গেছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি পেঁয়াজের চালান ট্রেনযোগে দেশে আসতে পারে।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ভারত থেকে এলো ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

প্রকাশিত : ০৯:৪৩:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪