০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজউকের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান (অব.)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। দুই বছর মেয়াদে রাজউকের চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ৪ (২) ধারা অনুযায়ী মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার (অব.)-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে তিনি এ পদে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :

নওগাঁয় ১০১ মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

রাজউকের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান (অব.)

প্রকাশিত : ০৫:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪