০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

যশোরে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন

যশোরে লাগাতার গরমে চরম দুর্ভোগে জনজীবন। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ অবস্থায় বাড়ছে ডায়রিয়ার রোগীর সংখ্যা। খুব প্রয়োজন না হলে রোদে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটিস্থ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৪০ এর ওপরে ওঠানামা করছে।

এদিকে গরমের কারণে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পাঁচ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ২৫ রোগী। যার মধ্যে ১১ জন শিশু।

লাগাতার তাপদাহের কারণে রোদের মধ্যে বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. আব্দুস সামাদ।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

যশোরে তীব্র তাপপ্রবাহে নাকাল জনজীবন

প্রকাশিত : ০৩:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪