০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হাতীবান্ধায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

প্রচন্ড দাবদাহ থেকে বাচঁতে এবং বৃষ্টির প্রত্যাশা করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয় মুসুল্লিরা। এতে
বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার মানুষ নামাজে অংশ গ্রহন করেন।

মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এই ইসতিসকার নামাজের আয়োজন করা হয়।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। প্রচন্ড দাবদাহে থেকে বাঁচতে বিশেষ নামাজে বিভিন্ন এলাকার মুসল্লীগন অংশগ্রহণ করে। এ সময় প্রচন্ড গরম, তীব্র তাপ প্রবাহ ও খড়া থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে, সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করছেন তারা।

নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি।

নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদাসাদী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। সে কারণে বৃষ্টির জন্য নামাজ পড়েছি।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

হাতীবান্ধায় বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

প্রকাশিত : ০৩:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪