১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

হ্যাটট্রিক শিরোপার আরও কাছে পিএসজি

বুধবার রাতে লরিয়েন্তেকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি। ব্যাপারটা নেহাতই কাকতালীয়—গত দুই ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল তারা। তাই বলা যায় একই ব্যবধানে জয়ের হ্যাটট্রিক করেছে পিএসজি। এই জয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।

পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান ডেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপে। এরপর অবার ডেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন।

ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়েন্তে। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি।

৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হ্যাটট্রিক শিরোপার আরও কাছে পিএসজি

প্রকাশিত : ১১:৫৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪