০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জয়পুরহাটের চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী ও একই এলাকার রেজয়ান (২৮)।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক দিনাজপুর শহরমুখী সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরির মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের বর্ণিল প্রস্তুতি সম্পন্ন

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০১:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪