০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরসহ নিহত ২

রাজধানীতে দুটি পৃথক জায়গায় ট্রেনের ধাক্কায় এক কিশোর ও এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ও রবিবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, সকাল ৭টার দিকে রাজধানীর খিলক্ষেত খাঁ পাড়া রেললাইনে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় এক কিশোর (১৪) মৃত্যু হয়েছে। কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও গেঞ্জি ছিল।

অন্যদিকে, গত রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক নারী (৩০) আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোরসহ নিহত ২

প্রকাশিত : ০৩:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮