০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

শেলটেকের স্থপতিবিদ মাহফুজ নিখোঁজ

আবাসন কোম্পানি শেলটেকের প্রধান স্থপতি (প্রিন্সিপাল আর্কিটেক্ট) মো. বিএমএম মাহফুজ নবীন (৩৭) রবিবার থেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় রাজধানীর ভাসানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল ফোন বন্ধের আগে মাহফুজের সর্বশেষ অবস্থান ছিল দারুস সালাম থানার পাশে। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে।

জিডিতে তার পরিবার উল্লেখ করেছে, রবিবার ভাসানটেকের ধামাল কোটের বাসা থেকে কলাবাগানের অফিসের উদ্দেশে রওয়ানা হন। এরপর বেশ কয়েকবার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।

ওসি সাব্বির বলেন, মাহফুজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাহফুজের পারিবারিক কিংবা অন্য কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবে সেদিন কলাবাগানে না গিয়ে কেন তিনি দারুসসালামে গিয়েছিলেন আমরা তা জানার চেষ্টা করছি। তাকে খোঁজার চেষ্টা অব্যাহত আছে।

মাহফুজ শেলটেকের স্থপতি হিসেবে চাকরি করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

শেলটেকের স্থপতিবিদ মাহফুজ নিখোঁজ

প্রকাশিত : ০৪:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮