১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে বিকেল ৪টা ৫৫ মিনিটে মার্কেটের ভেতরে থাকা হোটেল ফয়সালের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে হোটেলের আশপাশে থাকা ঘোটা মশলার ভাঙ্গানোর দোকান, কয়েকটি আবাস্থল ও কয়েকটি গোডাউন পুড়ে যায়। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

গোটা মশলার দোকানের কর্মচারীরা বলেন, বিকট শব্দের পর পরেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। শুরুতে নিজেরা আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পরে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিভাতে অংশ নেয়।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

কারওয়ান বাজার হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০২:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮