তিনদিনের সরকারি সফরে আজ শুক্রবার বিকেলে ঢাকা আসছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের আমন্ত্রণে তার এ আগমন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে এই বিজেপি নেতার।
সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরসূচির তথ্য অনুযায়ী জানা যায়, আগামীকাল শনিবার সকালে রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করবেন।
এরপর যাবেন ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। ১৫ জুলাই রোববার সকালে রাজনাথ সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। সেখান থেকে যাবেন রাজশাহীর সারদায়। রাজশাহী থেকেই ওই দিনই ভারতে ফিরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

























