১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে আজ

যমুনা ফিউচার পার্কে চালু হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র। শনিবার (১৪ জুলাই) বেলা সোয়া ১১টায় উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, প্রায় সাড়ে ১৮ হাজার বর্গফুটজুড়ে নতুন এ কেন্দ্রে একই সময়ে ৭০০ লোক অবস্থান করতে পারবেন। ৪৮টি কাউন্টারে ভিসাপ্রত্যাশীদের সেবা দেয়া হবে। প্রতিদিন অন্তত ৬ হাজার ব্যক্তি পাসপোর্ট জমা দিতে পারবেন।

জানা যায়, নতুন এ ভিসা আবেদন কেন্দ্রটি হবে ‘মডেল ভিসা কেন্দ্র’। সব ধরনের ভিসার আবেদন করা যাবে। সুপরিসর এ কেন্দ্রে থাকছে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন (প্রতীক্ষা সময় নির্দেশিত), জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসা ভিসা আবেদনের জন্য আলাদা কাউন্টার থাকছে। একটি বিশেষ সহায়তা ডেস্ক এবং প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্যও থাকছে বিশেষ কাউন্টার।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ভারতীয় ভিসা কেন্দ্র চালু হচ্ছে আজ

প্রকাশিত : ১২:২৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮