আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ানম্যান মো. আনোয়ার হোসেন খানের মা সুফিয়া বেগম শনিবার সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস এবং কিডনী রোগে ভোগছিলেন। গত ৪দিন ধরে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ’তে লাইফসাপোর্টে ছিলেন। মরহুমা সুফিয়া বেগম তার স্বামী ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাল শরীফ খান, ৩ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ৮টায় টিকাটুলী বড় মসজিদ মাঠ মরহুমার প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠহুগলী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শরীয়তপুর-২ আসনের আসনের সাবেক সংসদ সদস্য শহীদ নুরুল হক হাওলাদারের কন্যা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা সুফিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

























