০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

কুমিল্লার বাজারে বিএসটিআই’কে সাথে নিয়ে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

কুমিল্লায় দ্রব্যমূলের মান নির্ধারণ ও অধিক ওজন পর্যবেক্ষণে বৈষমবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছেন বিএসটিআই কুমিল্লা অফিস।

মঙ্গলবার (১৩আগস্ট) সকালে কুমিল্লার রানির বাজারে এই মনিটরিং করা হয়।

এ সময় ফল- ফলাদি, কাচা সবজি ও মাছ- মাংসের দোকানে ফরমালিন পরীক্ষা এবং ওজন পরিমাপক যন্ত্র ঠিক আছে কি না সেটিই খতিয়ে দেখা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লার অন্যতম সমন্বয়ক রাশেদুল হাসান জানান, অনেকেই ফরমালিন পরীক্ষা কিংবা ওজনের কারচুপি নিয়ে হাতে-কলমে কিছুই জানেন না। তাই বি এস টি আই এর পক্ষ থেকে শিক্ষার্থীদের কে সেসব জানিয়ে দেয়া হচ্ছে। যেন তারা বাজার মনিটরিং এর সময় ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে পারে।

বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের প্রধান কেএম হান্নান জানান, শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। তাদের এই কার্যক্রমকে আমরা স্বাধুবাদ জানাই। আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজারগুলোর ওজন মাপার সকল যন্ত্র পর্যবেক্ষণ এবং দোকানিদের প্রতি আহ্বান থাকবে তারা যেন পণ্যের মোড়কে বা বস্তায় সঠিক ওজন ও মূল্য লিখে রাখে। যদি কোথাও কোন অনিয়ম পাওয়া যায় আইনগত ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি শিক্ষার্থীরা সচেতন হলে বাজার পরিবর্তন হয়ে যাবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বনানীতে সংসদ সদস্য আলী আসগর লবিকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

কুমিল্লার বাজারে বিএসটিআই’কে সাথে নিয়ে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

প্রকাশিত : ০৬:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪