০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

সিরাজগঞ্জ পাচ্ছে ২ মন্ত্রী

সিরাজগঞ্জ জেলা থেকে একসঙ্গে দুজন মন্ত্রী পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী এবং তাঁর ভাগ্নে ড. এম এ মুহিত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। একই জেলার মামা-ভাগ্নের এমন উত্থানকে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন বিশেষ প্রাপ্তি হিসেবে।

জানা গেছে, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। এর আগে ২০০১ সালে চার দলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত ড. মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ পেয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিনের ছেলে।

এক জেলার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়ায় সিরাজগঞ্জবাসীর প্রত্যাশা বেড়েছে। স্থানীয়রা বলছেন, উন্নয়ন ও স্বাস্থ্য খাতে এবার জেলার জন্য বিশেষ সুযোগ তৈরি হতে পারে।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জ পাচ্ছে ২ মন্ত্রী

প্রকাশিত : ০৩:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬