০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

মক্কায় আরো এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে মোহাম্মদ আবুদস সাত্তার (৬৮) নামে আরো এক বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার রাত ৩টার দিকে মক্কা আল-মুকাররমার জাওয়াহারা আল সানদাস হোটেলে মারা গেছেন। তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার পাসপোর্ট নম্বর বিএন০৫৪০০০৮। পিলগ্রিম আইডি নম্বর ০৯৮৩০৮১। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামের বাসিন্দা। গত ১৮ মার্চ পবিত্র হজ পালনের জন্য তিনি নিবন্ধন করেছিলেন।

আব্দুস সাত্তার গত ১৪ জুলাই হজ পালনের উদ্দেশ্যে মদীনার জামাত এয়ার ট্রাভেলসের (হজ লাইসেন্স নম্বর ০৯৮৩) মাধ্যমে সৌদি আরব এসেছিলেন।

সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে দ্বিতীয় হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে ১৬ জুলাই নারায়ণগঞ্জের আমির হোসেন নামে আরো এক হজযাত্রী মারা যান।

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মক্কায় আরো এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত : ১২:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮