০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি) কলাবাগান থানা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম এ আউয়াল ১৯৬৮ সালের ১৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৮ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :

ফরিদপুরে মোবাইল কোর্টের মাধ্যমে সওজের জায়গায় দখল মুক্ত

সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

প্রকাশিত : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪