১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ

রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর লাইসেন্সকৃত পিস্তল, ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৯:১০ঘটিকায় তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়া এলাকা থেকে উল্লিখিত আলামতসমূহ উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নং বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে (ক) ০১ টি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, (খ) ০১টি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, (গ) ০২টি পিস্তলের ম্যাগাজিন (ঘ) ২৫ রাউন্ড পিস্তলের গুলি, (ঙ) ০৫টি ক্লিনিং কিট ও (চ) ০১টি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় দেখা যায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিধি মোতাবেক উদ্ধারকৃত অস্ত্র-গুলি তেজগাঁও থানা হেফাজতে রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর লাইসেন্সকৃত পিস্তল উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ

প্রকাশিত : ০৫:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪