কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন পালিত হয়।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর ব্যানারে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সকল দপ্তরের কর্মকর্তাগণ সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন পালন করে।
মানববন্ধনে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ মানববন্ধন কর্মসূচীর প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।
কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপ-সচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের তীব্র প্রতিবাদ জানান বক্তারা। বক্তারা আরও জানান ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং হবে। এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করা হয়।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















