চট্টগ্রামের সুপরিচিত ব্র্যান্ড শুটকিজ সবসময়ই রান্না শিল্পকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে “হূনি রাঁধনত গুণী হন” শিরোনামে তারা শুঁটকি রান্নার উপর দুটি প্রতিযোগিতা আয়োজন করে দেশব্যাপী প্রচুর সুনাম কুড়িয়েছে। এবার শুটকিজ আয়োজন করতে যাচ্ছে তাদের নিয়মিত উদ্যোগ রান্না প্রতিযোগিতার নতুন অধ্যায় – “Super Fresh Fortified Soyabean Oil Seafood Chefs Challenge”।
এই প্রতিযোগিতায় ঢাকা-চট্টগ্রামের জোনের মাধ্যমে সারা বাংলাদেশের সেরা সী-ফুড শেফরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতাটি চট্টগ্রাম ও ঢাকা অঞ্চলের প্রতিভাবান শেফদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে। প্রতিযোগিতার প্রধান লক্ষ্য দেশের সী-ফুড রন্ধনশৈলীর প্রচার ও প্রসার ঘটানো।
তিন ধাপের এই প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৮ বছরের বেশি বয়সী যে কোন বাংলাদেশী নারী- পুরুষ এতে অংশগ্রহণ করতে পারবে। www.shutkiz.comএ ভিজিট করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করা যাবে।
“সী ফুড সেফ চ্যালেন্জ ” সেরা রাধুনি বাছাইয়ের জন্য চট্টগ্রাম ও ঢাকা বিভাগের আলাদা অঞ্চলে ভাগ করে অনলাইনে রেসিপি জমা দেওয়ার মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ২০ জন ও ঢাকা বিভাগের ২০ জন প্রতিযোগিকে বেছে নেওয়া হবে। বাছাই করা সেরা ৪০ জনকে নিয়ে শুরু হবে গ্রুমিং রাউন্ড। তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন সেমিফাইনালে। ৪০ জন সেমিফাইলিস্ট থেকে ১০ জনকে ফাইনালের জন্য নির্বাচিত করা হবে।
ফাইনালে প্রতিযোগিরা বিচারকদের সামনে সরাসরি নিজেদের রান্নার প্রতিভা প্রদর্শন করবে। চুলচেরা বিশ্লেষণ করে বিচারকেরা ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করবেন। চ্যাম্পিয়নকে ১ লক্ষ টাকার প্রাইজমানি দেয়া হবে।
“Seafood Chefs Challenge” প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে Super Fresh Fortified Soyabean Oil, প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে কনফিডেন্স সল্ট। উপহার ও পুরষ্কার স্পন্সর হিসেবে পারফেক্ট ইলেকট্রনিকস, মুন্নু সিরামিক, রানী ফুডস ইন্ডাস্ট্রি্ আর এফ এল গ্যাস স্টোব, সেলাইঘর সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান।
Shutkiz এর স্বত্বাধিকারী তৌহিদুল ইসলাম বলেন (এই অংশটুকু আপনার বক্তব্য পাঠ শেষে তৌহিদ ভাইকে দিয়ে বলাতে পারেন) শুঁটকিজের এই উদ্যোগ চট্টগ্রামের খাদ্য সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। তৌহিদ আরো বলেন, আগামী দিনের খাদ্য এবং পুষ্টির প্রধান উৎস হতে যাচ্ছে সমুদ্র। বিশাল সমুদ্রের অফুরন্ত খাদ্য ভান্ডার আগামীদিনে আমাদের খাদ্য চাহিদার বড় একটা অংশ পুরণ করবে। প্রকৃতির আশীর্বাদে আমাদের রয়েছে বিশাল এক সমুদ্র। এই সমুদ্রে রয়েছে হাজার রকমের পুষ্টিকর খাদ্য। সচেতনতা এবং জ্ঞানের অভাবে আমরা এই খাদ্য ভান্ডারকে ভালোভাবে কাজে লাগাতে পারছিনা। “সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন ওয়েল সী ফুড সেফস চ্যালেঞ্জ” এর মাধ্যমে পুরো দেশে সীফুড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারবো বলে আশা করি।
সি ফুড সেফ চ্যালেঞ্জ এর আয়োজক এর মধ্যে রয়েছেন সায়মা সুলতানা সায়মাস ক্রিয়েশনের কর্ণধার রন্ধনশিল্পে তারুণ্যের প্রতিভা বিকাশ এবং ক্রিয়েটিভিটি গুলো প্রকাশ করা এবং কিভাবে তা আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা যায় তার মূল প্ল্যাটফর্ম আমাদের এই“ সী ফুড সেফ চ্যালেন্জ ”। আমাদের সহযোগিতায় ওমেন কালিনারি এসোসিয়েশন অব বাংলাদেশ,আছেন নূর ফুড কর্ণধার নুর আক্তার জাহান এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন দেশের শীর্ষস্থানীয় ও পুরষ্কারপ্রাপ্ত রন্ধনশিল্পীগণ। বিচারক হিসেবে আছেন শাহীন আফরোজ, জোবাইদা আসরাফ, রওশন আরা বেগম, সাভিনা সিরাজি এনি, লিনাস রোজারিও, হাসিনা আনসার, রুবিনা রুবি, কাউসারি সুলতানা প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















