বাংলাদেশ জামায়াত ইসলাম এর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, এদেশে ঘুষ, দূর্নীতি চাাঁদাবাজী ও দখলদারিত্বের জন্য ৫ আগষ্ট ছাত্র জনতা জীবন দেয়নি। সরকার পতন আন্দোলন করতে যেয়ে ৩৪ হাজারের বেশী মানুষ পঙ্গু হয়ে গেছে, ৫ হাজারেরও বেশী অন্ধত্ব বরণ করেছে । আমরা চাই সর্বত্র ন্যায় বিচার, বৈষম্য চাই না। ছাত্রদেরকে উদ্যেশ্য করে বলেন, তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকটি স্বাধীনতা এনে দিয়েছ তেমনি আমরা জীবন দিয়ে হলে তোমাদের দাবী পুরণ করবো। এদেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মে কর্মকান্ড স্বাধীন ভাবে চালিয়ে যাবে কোন বাধা নেই বলেও তিনি ঘোষনা দেন। শনিবার সকালে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে ডাঃ শফিকুর রহমান এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ নেই, কারণ এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চাই। জনগণের চাওয়া একটাই, দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে। তিনি বলেন, স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সমভ্রমহানী হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















