ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ২৮ কিলোমিটারের অবৈধ রেলক্রসিংয়ের দিয়ে অবাধে চলাফেরা করছে যানবাহন ও সাধারণ মানুষ। এসব অনুমোদনহীন ও রক্ষীবিহীন লেভেল ক্রসিং দিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। অবৈধ লেভেল ক্রসিং বন্ধে পদক্ষেপ নিলেও প্রভাব শালীদের জোরের কাছে টিকছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
ফেনী শহরের গোড়ান কোয়াটার এলাকার চিত্র এটি।
ট্রেন চলাচলের সময় দুই পাশে বেরিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও উল্টো পথে ঝুঁকি নিয়ে পারাপার করছে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, পরিবহন এবং পথচারিরা। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত বছরের ৫এপ্রিল ফেনীর ফাজিলপুর মুহুরীগঞ্জে ট্রাক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গেটম্যানের অবহেলাকে দায়ী করা হয়।
শুধু মুহুরীগঞ্জ নয় ফেনীতে ৩৫টি বৈধ অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। রেলওয়ে পুলিশের তথ্যমতে এসব লেভেল ক্রসিং দিয়ে গত এক বছরে ২২জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি আর অব্যবস্থাপনাকে দোষারোপ করছেন স্থানীয়রা।
তারা বলেন,এদিকে অবৈধ লেভেল ক্রসিং খুঁটি দিয়ে বন্ধ করা হলেও রাতের আধারে স্থানীয় প্রভাবশালীরা সেগুলো তুলে নিয়ে আবার সেটি চালু করে। ফলে অবৈধ লেভেল ক্রসিং গুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও রেলওয়ে জনবল সংকটের কথা জানান ফেনীর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আওলাদ হোসেন।
বিভিন্ন পেশার লোকজনের মতে, রেললাইন সহ লেভেল ক্রসিং এ সমস্যাগুলি দ্রুত সমাধান চাই। ফেনীর ২৭ কিলোমিটার রেল পথে ৩৫টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে ২৩টি বৈধ আর ১২টি অবৈধ রেলক্রসিং রয়েছে। এগুলোতে গত এক বছরে প্রাণহানি হয়েছে ২২ জনের, আহত পঙ্গু হয়েছে।
ডিএস../




















