আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারদের সচেতনতা বাড়াতে এবং অধিক হারে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সাধারণ ভোটারদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে ও উদ্বুদ্ধ করতে বিশেষ ট্রাকে গান-বাজনা মাধ্যমে তাদের পক্ষ থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ বার্তা কার্যক্রম কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম কায়সার।
কর্মসূচীর কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান ও সচেতনতামূলক বার্তা। এতে ভোটাধিকার প্রয়োগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ব্যাপারে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস জানান, ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশকে ইতিবাচক রাখতে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
আমরা আশা করি এই কর্মসূচির মাধ্যমে ভোটাররা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অধিকহারে আরও বেশি সচেতন হবেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
ডিএস./



















