বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যান্টনমেন্ট থানার সদস্য সচিব ইকরামুল হাছান সাদ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেছেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উপস্থিতিতে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। ইকরামুল হাছান সাদ পারভেজ মল্লিকের হাতে ফুলের মালা তুলে দিয়ে এবং তাঁর হাত থেকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে সক্রিয় রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করেন।
ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। ছাত্রদলের নেতৃত্বের প্রতি আস্থা রেখে ইকরামুল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যেই মূলত পারভেজ মল্লিকের হাত ধরে এই রাজনৈতিক পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যান্টনমেন্ট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রভাবশালী নেতার এভাবে সরাসরি ছাত্রদলে অন্তর্ভুক্তি স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে।
যোগদান অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাদকে নতুন রাজনৈতিক পথচলায় আন্তরিক অভিনন্দন জানান।
ডিএস./

























