০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

আশুগঞ্জ সার কারখানায় ১১ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ইউরিয়া সার উৎপাদনে দেশের অন্যতম একটি সার কারখানা হিসেবে পরিগণিত। কিন্তু গ্যাস সংকটসহ নানান জটিল সমস্যায় দীর্ঘ ১১ মাসের বেশী সময় ধরে ইউরিয়া উৎপাদন বন্ধ থাকার পর সার কারখানাটিতে পুনরায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

কারখানাটির ব্যাবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকার কারনে উৎপাদন কাজ চলছে কিছুটা ঢিলেঢালা ভাবে। পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন। কিন্তু তার বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার।

সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১ হাজার ১শত টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারনে কতৃপক্ষ গত ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘাষণা করতে বাধ্য হয়। পরবর্তীতে গেল বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ পুনরায় আবার শুরু হলে দীর্ঘ প্রক্রিয়ার পর কারখানাটি বৃহস্পতিবার রাত থেকে আবার উৎপাদনে ফিরে।

এ ব্যাপারে, আশুগঞ্জ সার কারখানার ব্যাবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, গ্যাস সরবরাহ শুরুর পর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়কটি ধাপ অতিক্রম করার পর বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে ।গ্যাসের সমস্যা পুরাপুরিভাবে কেটে গেলে উৎপাদনে তার নিজস্ব গতি ফিরে আসবে।

ডিএস..//

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে ছাত্রদলে বৈষম্যবিরোধী নেতা ইকরামুল

আশুগঞ্জ সার কারখানায় ১১ মাস পর ইউরিয়া উৎপাদন শুরু

প্রকাশিত : ০২:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫