০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬
কক্সবাজার টেকনাফ থেকে

মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ হতে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ১৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় পাচার চক্রের ১ সদস্যকে আটক করা হয়।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে টেকনাফের বাহারছড়ার মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী কেফায়েত উল্লাহর নেতৃত্বে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে টেকনাফস্থ বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ের পাদদেশে ৪০-৫০ জনকে কয়েকটি ঘরে জড়ো করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের মূল হোতা কেফায়েত উল্লাহ পালিয়ে গেলেও তার সহযোগী মো. আব্দুল্লাহকে (২৫) আটক করা হয়। পাহাড়ের বিভিন্ন স্থান হতে ২ জন বাংলাদেশি নাগরিক ও ১৪ জন রোহিঙ্গা সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনী। পরে আটককৃত দালাল ও উদ্ধার ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনী জানায়, চক্রটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে পাহাড়ে আটকে রেখে নানাবিধ শারীরিক নির্যাতন করা এবং মুক্তিপণ না দিলে বিদেশে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। মানবপাচারকারী এবং অপহরণকারীদের আটক করতে নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা পারভেজ মল্লিকের হাত ধরে ছাত্রদলে বৈষম্যবিরোধী নেতা ইকরামুল

কক্সবাজার টেকনাফ থেকে

মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার

প্রকাশিত : ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫